মো. আব্দুল মান্নান :
৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর মাজারে কেন্দ্রীয় কৃষক দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় জিয়ার মাজারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ১নং সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। এসময় কেন্দ্রীয় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।