• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য, ভাড়া, হাটবাজার ও যানজট সামাল দিতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর রক্ত, বর্জ্য, অসাধু চালক হেলপারদের অতিরিক্ত ও জুলুমি ভাড়া আদায় রোধ, কুরবানির হাট পকেটমার ও দুষ্কৃতকারীমুক্ত রাখা ও বাসস্ট্যান্ড গোল চত্বরসহ বিভিন্ন বাজারে, মোড়ে যানজট সমস্যা সামাল দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা সভাপতিত্ব করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঈদকে উৎসবমুখর, আনন্দমুখর ও প্রাণবন্ত রাখতে যানজট সমস্যা নিরসনসহ সব ধরনের জুলুম ও অসঙ্গতি দূর করতে হবে। এ ব্যাপারে সুমন নামে এক শিক্ষার্থী বলেন, কুরবানি করার পর রক্ত ও বর্জ্য ভালভাবে পরিষ্কার না করেই অনেকে গোশত নিয়ে চলে যান। পরে এসব বর্জ্য পচে গলে দুর্গন্ধ ছড়ায়। কষ্ট হয় পথচারীদের। এটা করা যাবে না বরং কুরবানির পশুর ভুড়িসহ যাবতীয় বর্জ্য ভালো করে মাটিতে পুঁতে রাখতে হবে। যাতে কোন প্রকার দুর্গন্ধ না ছড়ায়। ফাহাদ নামে এক ব্যবসায়ী বলেন, ঈদের দিন যারা গাড়ি চালায় আমরা খুশি হয়েই তাদেরকে অতিরিক্ত হাদিয়া বা ভাড়া দিয়ে থাকি। এটা বড়জোর ঈদের আগে পিছে মিলিয়ে ২ বা ৩ দিন হতে পারে কিন্তু বোনাসের নামে সপ্তাহব্যাপী এই অতিরিক্ত ও জুলুমি ভাড়া দেওয়া সম্ভব নয়। এটা রোধ করতে হবে। আর অল্প বয়সী কিছু পোলাপান অসংলগ্নভাবে বা পাগলের মত হেলেদুলে মহাসড়কে বাইক চালায়। যে কারণে প্রায়ই আমরা দুর্ঘটনার খবর শুনি। এসব কিশোরদের মহাসড়কে বাইক চালানো নিষেধ করতে হবে। এছাড়া ট্রাফিক না থাকাতে মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, পথচারীরা পায়ে হেঁটে পর্যন্ত যেতে পারেন না। এজন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে হবে। বাসাবাড়ি, দোকানপাট ও গরুর হাটে চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে টহল বাড়াতে হবে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদা সজাগ থাকতে হবে।

জানা গেছে, এসব বিষয়ে ফুলপুর উপজেলা প্রশাসন ও ফুলপুর থানা প্রশাসন ইতোমধ্যে গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টজনদের নিয়ে মিটিং করেছে। তারা এ ব্যাপারে চৌকস ভূমিকা পালন করবেন। এরপরও বাসাবাড়ির মালিক বা ভাড়াটেদের সদা সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা