আশিকুল হক মানিক
পাকা রাস্তায় গরুর কাফিলা,
হাটের পথে লোকের ভিড়,
গ্রামের ছেলেরা ছুটে চলে
দেখবে গরু, আসছে ঈদ।
কোরবানির ঈদ, খুশির বারতা,
বড়লোকের ঘরে সাজে মেলা,
গরিবের ঘরে স্বপ্ন খেলে
একটু মাংস, ছোট্ট এক বেলা।
মাটির ঘরে মা বলে ধীরে—
“এবারো বোধহয় গরু হবে না,”
বাবার চোখে চিন্তার ছায়া,
সান্ত্বনার ভাষা খোঁজে না।
ছেলেটা চায় একটা খাসি,
না হোক গরু, ছোটই সই,
হাত ধরে বলে— “আব্বা চলেন,
ঈদের দিনে না খাই সই?”
হাটের শেষে বাবার মুখে
হতাশা আর বোবা কান্না,
পকেটে টান, তবুও মন চায়
ঈদের দিনে হোক না সানা।
ঈদের সকালে মসজিদের মাঠে
সবাই সাজে পাঞ্জাবিতে,
গরিবের বুকেও আল্লাহর ডাকে
আসে শান্তি খাঁটি তৌহিদে।
কোরবানি নয় গরু-ছাগলেই,
ত্যাগের মাঝে আছে ঈদের মানে,
গরিবের ঘরে হাসি ফুটে ওঠে—
যদি ধনীরা ভাগ করে খানে।
* কবি :
ফুলপুর এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।