মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮ মে– ৩ জুন)’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় এর উদ্বোধন করা হয়। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে। উপজেলা পুষ্টি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এর শুভ উদ্বোধন করেন।

এর আগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পুষ্টি কমিটির সদস্যবৃন্দসহ অনেকেই এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে। এছাড়া অন্যান্য সকলকে সচেতন করতে হবে। পুষ্টির অভাবে শিশুর হাঁড় নরম ও দুর্বল থাকে। দাঁতের মাড়ি ও গলা ফুলে যায়। শিশুর কাঙ্ক্ষিত শারীরিক ও মানসিক বিকাশ ঘটে না। এ ধরনের নানা সমস্যা হয়। এজন্য আমাদের শিশুদেরকে আমরা যদি সুগঠিত করতে চাই তাহলে পুষ্টিকর সব কিছু খাওয়াতে হবে। পুষ্টি বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।

এসময় নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরী, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।