আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ভুল ভালোবাসা
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
মোহাম্মদ আব্দুল হামিদ :
না পাওয়ার বেদনায় কালির বদলে
চোখের জলে কবিতা লিখেছি,
অমীমাংসিত পাণ্ডুলিপিতে
তোমার অনেক ছবি এঁকেছি।
কত কে পড়েছে, কত কে দেখেছে,
জীবনের টানাপোড়েনে, কত এলোমেলোতে,
ভুল অবিরামে, কত যে আপন ছিলে,
ছিল কত আশা?
কিন্তু হায়!!
খুঁজে পাইনি তোমার এক টুকরো ভালোবাসা।
সময়ে ভাবলেনা, ভালবাসলে না,
সময়, ক্ষন, দিন, মাস,
বছরের পর বছর পেরিয়ে হঠাৎ দেখা!
প্রশ্নের আগেই উত্তর-
সিদ্ধান্তটা হয়তোবা ভুল ছিল।
হায় কপাল!
সংক্ষিপ্ত এক জীবনে একি পেলাম?
বিষাক্ত পবন, অভিশাপ
এবং
ভুল ভালোবাসার নিষিদ্ধ নিঃশ্বাস।
* কবি উপজেলা পরিষদের চেয়ারম্যান,
হালুয়াঘাট, ময়মনসিংহ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.