মো. আব্দুল মান্নান :
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অধিভুক্ত মাদরাসা প্রধানগণের একাডেমিক প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ শেষে সনদ পেলেন মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ড. ইদ্রিস খান।

২৬ ও ২৭ মে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর আয়োজন করে। পরে মঙ্গলবার তাকে এ সনদ প্রদান করা হয়। সনদ প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামছুল আলম। এসময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাফাআত উল্লাহ ফারুকী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কোর্স পরিচালক ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সনদ পাওয়ার পর ড. ইদ্রিস খানের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।