• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার নালিতাবাড়ী পরিদর্শন

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেছেন।

আজ সোমবার (২৬ মে) দুপুরে তিনি নালিতাবাড়ী এসে পৌঁছেন। এসময় উনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর সৈয়দা রিজওয়ানা হাসান উপজেলার  নয়াবিল ইউনিয়নে অবস্থিত দাওধারা পর্যটন কেন্দ্র ও বন বিভাগের ২০১৭-২০১৮ অর্থ বছরের বাগান প্রকল্প পরিদর্শন করেন।

তারপর মধুটিলা ইকোপার্কে হাতি-মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ ও মতবিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনপূর্বক সহাবস্থান নিশ্চিত করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, বিজিবি কমান্ডার লে. কর্নেল তানভির হোসেন মজুমদার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি প্রমুখ।

সবশেষে হাতির আক্রমণে নিহত দুইটি পরিবারসহ ১৫টি পরিবারকে ও যাদের ফসল এবং ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এছাড়া এলিফ্যান্ট রেসপন্স টিমের (ই আর টি) সদস্যদের মাঝে বাইনোকুলার, টর্চ লাইট, হ্যান্ডমাইক ও হুইসেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা