আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে 'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখা এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি।
এর আগে 'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন' বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ। এসময় ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর শাখার মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ কেয়ার টেকার আল আমিন ইসলাম,

মসজিদ পাঠাগার মডেল কেয়ার টেকার মোজাম্মেল হক ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার মুহতামিম, প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া পরিচালনা করেন নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন দামাত বারাকাতুহুম।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.