মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে ওই মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি থানা রোড হয়ে নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে। র্যালিশেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য বিষয়ে ইউএনও ও এসিল্যান্ড ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, বিএনপি নেতা এমদাদ হোসেন খান, সানোয়ার হোসেন খান, এ কে এম সিরাজুল হক, সাংবাদিক নূরুল আমিন, নাজিম উদ্দিন প্রমুখ।