নিজস্ব সংবাদদাতা :
বলাৎকারের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দায় শামীমুল আলম (২৫) নামে এক নূরানী শিক্ষককে আটক করা হয়েছে। আজ রবিবার (২৫ মে) তারাকান্দা থানা পুলিশ তাকে আটক করে।
আটক শামীম ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ও বানিহালা জামিয়া কাসেমূল উলুম মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। এছাড়া এ ব্যাপারে তার নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।