মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও একেএম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক করায় ফুলপুরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফুলপুর সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক ছাত্র নেতাকর্মী অংশ নেন।
ছাত্র নেতাদেরকে কমিটিতে এত সুন্দর পদপদবি দান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও ছাত্র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল উর্ধতন নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে উর্ধতন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে যে পদপদবি তারা পেয়েছেন এর সম্মান ধরে রাখবেন বলে জানান।