মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ উত্তর জেলা ও উপ শাখার মজলিসে আমেলার উদ্যোগে সদস্যদের নিয়ে দায়িত্বশীল তারবিয়া মজলিস অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ মে) বিকাল ৩ টার দিকে ময়মনসিংহে শম্ভুগঞ্জ দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় ওই মজলিস অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ আকরাম হুসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমাদের সঞ্চালনায় তারবিয়া মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা মহানগরের সভাপতি মুফতি আব্দুস সালাম প্রমুখ। দায়িত্বশীল তারবিয়া মজলিসে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর ও উপ-শাখার দায়িত্বশীলদবৃন্দ।