• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ২

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদারসহ দুইজনকে আটক করেছে ছাত্র জনতা। আজ শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বালিয়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক অপরজন হলেন, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের খাসকান্দা গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

জানা যায়, আটকের পর তাদেরকে মারধর করে ছাত্র জনতা। মারধরের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর পুলিশ গুরুতর আহত আজিজুলকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য।

পরে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা যায়, আজিজুলের নামে এর আগে একটি মারামারি মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তারা জুলাই আগস্টের আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তাদের আটকে নেতৃত্ব দিয়েছেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এ কে এম আরিফুল হক, ফুলপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিরা, যুবদল নেতা মাইনুদ্দীন প্রমুখ।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা