• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ময়মনসিংহ কোতোয়ালি থানার নতুন ওসি প্রত্যাহার

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। যোগদানের তিন দিনের মধ্যেই তার এ প্রত্যাহার আদেশ আসে।

জানা যায়, নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার আসামি ওসি হারুন। এ বিষয়টি প্রকাশ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রশাসনিক পদক্ষেপ নেন জেলার এসপি কাজী আখতার উল আলম।

চলতি মাসের ১৮ মে মিজানুর রহমান হারুনকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।

কিন্তু এরপরই তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।

ওই মামলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ‘ক্রসফায়ার’ এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি দ্রুত  আলোচনায় আসে এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

এসপি কাজী আখতার উল আলম বলেন, যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ এসেছিল।

তবে পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি। এরপরই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে প্রত্যাহার করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা