• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ভারতের সীমানা ক্রস করার সময় হালুয়াঘাটে তিন বাংলাদেশি আটক

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অনলাইন ডেস্ক : ভারতের সীমানা ক্রস করার সময় ময়মনসিংহের হালুয়াঘাটে তিন বাংলাদেশি আটক হয়েছেন। বুধবার (২১ মে) রাতে বিজিবি সদস্যদের হাতে তারা আটক হন।

জানা যায়, হালুয়াঘাটের তেলিখালী সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় ১১১৯/৭ নং মেইন পিলারের নিকট থেকে তাদের আটক করা হয়। তেলিখালী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটকরা হলেন, সাকিব (২৫), তাওহীদ (২৮) ও শাহীদ (৩২)। সাকিব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সালিকের পুত্র আর তাওহীদও একই উপজেলার বক্তারপুর গ্রামের আরব আলীর পুত্র। এছাড়া শাহীদ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আউয়ালের পুত্র।

অবৈধভাবে এসব অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি সদস্যরা হালুয়াঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার নতুন ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, তারা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তাদের নামে মামলা প্রক্রিয়াধীন।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা