• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

‘হিজাব পরা পশ্চাদমুখিতা নয় বরং না পরাই পশ্চাদমুখিতা’ — নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

শান্তিতে নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন, পোশাক না হিজাব পরা পশ্চাদমুখিতা নয় বরং পোশাক বা হিজাব না পরাই পশ্চাদমুখিতা। আগের মানুষ নেংটা থাকতো। পোশাক পরতো না। এখন মানুষ সভ্যতা শিখেছে। সভ্যতার প্রতীক হিসেবে পোশাক পরতে শিখেছে।

হিজাব পরা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শান্তিতে নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান একথা বলেন। তিনি বলেন, আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল। পোশাক পরতো না। মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে।

আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে। যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাদমুখিতা নয় বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া।

সভ্যতা মানে শুধু আধুনিক পোশাক নয় বরং মর্যাদা, আত্মসংযম আর নিজের বিশ্বাসকে সম্মানের সাথে ধারণ করা। নিজের শালীনতা রক্ষা করে এগিয়ে যাওয়া। এর উল্টোটা হলো পশ্চাৎপদতায় ফেরা।
তিনি হিজাব পরাকে কেবল একটি ব্যক্তিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার প্রকাশ হিসেবেই উপস্থাপন করেননি বরং একটি মানুষ কতটা সভ্য ও চিন্তাশীল হতে পেরেছে, তার একটি প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

যারা পোশাকের স্বাধীনতার কথা বলে এবং সেই সাথে বলে পোশাকের স্বাধীনতা তাদের সভ্যতা ও আভিজাত্যের প্রতীক। তারা তাওয়াক্কুল কারমানের বলা এই গুটি কয়েক শব্দ, বাক্য নিয়ে চিন্তা করলেই উত্তর পেয়ে যাবে যে, আসলে পোশাকের স্বাধীনতা তাদের সভ্য করছে নাকি সভ্যতার নামে আদিকালের সেই নগ্নতায় ফিরিয়ে নিচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা