• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক 

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁও রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আশিকুর রহমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের পুত্র।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গাীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচটি ক্লিপসহ একজনকে আটক করা হয়েছে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ি থেকে আমাকে জানিয়েছে। তবে, তাকে এখনো থানায় আনা হয়নি।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করি।

এ বিষয়ে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা