• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার শুরা অধিবেশন

Reporter Name / ২৮৭ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) বাদ জুমা মহিলা কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে শুরা সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলা মতিউর রহমান শেখ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আতাউর রহমান লাবীব।

পরে উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান লাবীবের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় জোন পরিচালক এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম। এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইসলামী যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতী আরিফ রব্বানী। তারপর নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি শুরার সদস্যগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মাও আঃ রহিম,
সহসভাপতি মাওলানা আবু সালেহ মুসা, সহসভাপতি হাফেজ ফরিদ উদ্দীন, সহসাধারণ সম্পাদক মুফতী মোকাদ্দেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আবু হানিফ, প্রচার সম্পাদক হাফেজ সালিম আহমেদ, বায়তুল মাল সম্পাদক মুফতী আবু সাদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, অফিস ও পাঠাগার সম্পাদক হাফেজ আবু রায়হান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: তানিয়া আখতার, নির্বাহী সদস্য শামসুদ্দীন খান বাচ্চু, লালন মিয়া ও শামসুদ্দীন আহমেদ। সবশেষে সভাপতির দোয়ার মাধ্যমে শুরা অধিবেশন সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা