মো. আব্দুল মান্নান :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর ফুলপুর শাখার সভাপতি ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান মক্কী দামাত বারাকাতুহুমের কনিষ্ঠ কন্যা স্নেহাস্পদ ফাতিমার শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ মে ২০২৫) ঢাকার উত্তরায় ১৩নং সেক্টরে ওই বিবাহ অনুষ্ঠিত হয়। মাওলানা নাজমুল হক সাহেবের মাদরাসা ‘জামিয়াতুন নূর’-এর মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম আইনীর সাথে ফাতিমাকে বিবাহ দেওয়া হয়েছে।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (উত্তরাঞ্চল)-এর সমন্বয়ক সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টি (দক্ষিণাঞ্চল)-এর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম,

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নেতা মাওলানা মঞ্জুরুল হক আফিন্দি প্রমুখ।
জানা যায় এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের বহু নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনিসপি) -এর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যেন বড় বড় তারকার মিলনমেলায় পরিণত হয়েছিল। আল্লাহ তায়ালা ফাতিমা-রফিকের শুভ বিবাহ কবুল করুক এবং তাদের দাম্পত্য জীবন সুখময় ও বরকতময় করুক।