• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ মামলায় জরিমানা ১৯ হাজার

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। পরে ওখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ -এর আওতায় ৪ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা ও বিক্রেতাদেরকে সতর্ক করা হয়।

এসময় ফুলপুর থানা পুলিশের কয়েকজন সদস্য উনার সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা