• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

‘বাংলাদেশের সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই’

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

বিগত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে এক মিটিংয়ে বলেছিলেন, আমাদের সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই। আইনগতভাবে আমরা সবাই কর্মচারী। আমরা একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। তবে দেশের জনগণই আমাদের সবকিছু, আমাদের কর্তা। তাদেরকে সম্মান করতে হবে। তাদের সেবা করতে হবে।

মন্ত্রী বলেন, মনে রাখতে হবে এই দেশের জনগণ এই দেশের মালিক। তাই সরকারি কর্মচারীরা অযথা জনগণের সম্পদ নষ্ট করতে পারবেন না। তাদের প্রধান কাজই জনগণের সেবা করা।

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে শহিদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় এসময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমুখ।

পরে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ঈশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার ১শ টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করেছিলেন।

* একটি পুরান নিউজ অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা