• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ময়মনসিংহ-৩ আসনে পুনঃনির্বাচনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম জয়ী

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ-৩ আসনে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম ৫৪ হাজার ৪৯১ ভোটে অর্থাৎ ১৯২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। আজ শনিবার (১৩ জানুয়ারি) পুনঃনির্বাচনে তারা এ ভোট পান। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণশেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। তিনি জয়ী হওয়ার পর বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল। ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেছিলেন, সেখানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তারপরও ভোটগ্রহণ চলছিল। এরপর বিকাল সোয়া ৪টার দিকে আরও লোকজন এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে ৫টি ব্যালট বাক্সসহ ছিনতাই করে নিয়ে যায়। কেন্দ্র থেকে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা