মো. আব্দুল মান্নান :
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক ডীন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের জৈনাটি গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড. মো. আব্দুল হাকিম আর নেই।
তিনি রবিবার (১১ মে) বেলা ১টার দিকে ঢাকার উত্তরায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার দুই ছেলে ছিল। বাপ্পি নামে বড়জন বছরখানেক আগে মারা গেছেন আর যিনি আছেন তিনি মালয়েশিয়া প্রবাসী। বাদ ইশা উনার নামাজে জানাজা শেষে উনাকে ঢাকায় উত্তরার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রফেসর আব্দুল হাকিমের মামাতো ভাই খরমা গ্রামের আনোয়ার হোসেন আনু ম্যানেজার, উনার ছাত্র কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নড়াইল গ্রামের সন্তান হাফেজ মাওলানা আব্দুল্লাহ ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক মতিউর রহমান মতি বিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।