মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ও ৩নং ভাইটকান্দি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) এসব কমিটি গঠন করা হয়।
রামভদ্রপুর ইউনিয়ন কমিটিতে মুফতী রফিকুল ইসলামকে সভাপতি, মাওলানা মাকসুদুল ইসলামকে সহ-সভাপতি, মুফতি জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুফতী ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মুফতি নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম, বাইতুল মাল সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

ভাইটকান্দি ইউনিয়ন কমিটিতে মুফতী রুকনুদ্দীনকে সভাপতি, মাওলানা মুমতাজুল করিমকে সহসভাপতি, যুব মজলিসের ফুলপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হককে সাধারণ সম্পাদক, মাওলানা আশরাফুল আলমকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ জামিল আহমাদকে বাইতুল মাল সম্পাদক ও যুবকর্মী রাসেল আহমাদকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজীমুদ্দিন শাহ জামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম, সহসভাপতি মাওলানা শাহজাহান সিরাজী, হাফেজ আজীমুদ্দীন, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান, বাইতুল মাল সম্পাদক শাহজাহান সরকার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬ মে বাদ মাগরিব পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হুসাইন আহমাদ ও মাওলানা আবু রায়হানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।