অধীর কুমার রায় :
অনেক দূরে যেওনা মা
ভয়েই যাব মরে।
দিনের শেষে এসে দেখবে
আমি নাই ঘরে।
কাল বিকেলে ঈগল এসে
দেখায় রক্ত চোখ।
ভয়ে মরি দেখে তার
চাকুর মত নখ।
গাছে দেখি অজগর
ফিসির ফিসির করে।
দাঁতের ফাঁকে বড় জিহ্বা
লক লক করে নড়ে।
আমরা কেন এত গরিব
পাশে নেই কেউ?
বুকের মধ্যে ভয়ের নদী
শুধু দেয় ঢেউ।
* অনলাইন থেকে সংগৃহীত।