• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে স্কুল ও মসজিদ বাঁচিয়ে রাস্তা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে স্কুল ও মসজিদ বাঁচিয়ে রাস্তা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রামভদ্রপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার রামভদ্রপুরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


জানা যায়, শেরপুর থেকে ফুলপুর বাসস্ট্যান্ড হয়ে বর্তমানে ময়মনসিংহে যেতে পাড়ি দিতে হয় প্রায় ৬৯ কিলোমিটার পথ। সময় ও খরচও লাগে অনেক বেশি। এই দূরত্ব, সময় ও খরচ কমিয়ে আনতে সরকার একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে। শেরপুর থেকে কানাশাখোলা, রামভদ্রপুর ইত্যাদি গ্রামীণ জনপথ দিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড় রহমতপুরে গিয়ে পৌঁছবে রাস্তাটি। এতে কমে আসবে ২০ কিলোমিটার পথ। খরচ ও সময়ও একই হারে কমবে। জানা যায়, এ রাস্তায় ৮টি ব্রিজ ও শতাধিক কালভার্ট করতে হচ্ছে। ব্রহ্মপুত্র নদ ও রেললাইনের উপর দিয়ে পরাণগঞ্জ-রহমতপুরে ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ১হাজার ৪৭১ মিটার দৈর্ঘ্য একটি সেতু হচ্ছে। আর ৪৪.৯০৬ বাই ৩৩.৭৮ কিলোমিটার সড়ক নির্মিত হচ্ছে। এর খরচ ধরা হয়েছে ১৪২ কোটি টাকা। সরকারের এ প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুর-ঢাকা ও উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। ঘটবে উন্নয়ন বিপ্লব। আলহামদুলিল্লাহ, সড়ক নির্মাণ কাজ ও সেতু নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে চলছে।

এ উন্নয়নটি হোক এটা সবাই চায়। এ ব্যাপারে এলাকাবাসী সবাই একমত। কারো কোন দ্বিমত নেই। তবে তাদের দাবি হলো স্কুলের সম্পত্তি বা মসজিদের সম্পদ নষ্ট করে সড়ক নয় বরং স্কুল ও মসজিদের সম্পদ রক্ষা করেই সড়ক করতে হবে। বর্তমানে ঠিকাদার যেভাবে কাজটি করতে চাচ্ছেন বা যেভাবে নকশা করা হয়েছে এতে স্কুলের দেওয়াল, আধাপাকা ঘর ও মসজিদ ভাঙা পড়ে। কিন্তু সড়কটি তিন ফুট দক্ষিণ দিক দিয়ে নিলে এসব সম্পদ নষ্ট হয় না। হয় না কারো কোন কষ্ট। এরপরও ঠিকাদার স্কুলের দেওয়াল, ঘর ও মসজিদ ভেঙেই সড়ক করতে চাচ্ছেন। কারণ তিন ফুট দক্ষিণ দিক দিয়ে সড়কটি করতে গেলে খালের পাড় ভরাট করে তাকে করতে হবে। এতে উনার খরচ একটু বেশি লাগতে পারে। লাগলেও সেটা তিনি সরকারের নিকট থেকে নিবেন। তাই বলে স্কুল ও মসজিদের সম্পদ নষ্ট করে সড়ক নির্মাণ মেনে নিবেন না এলাকাবাসী। বক্তব্যে এমনটিই বলেন তারা। শোনা যাচ্ছে, সরকার হুকুম দখলকৃত স্কুল ও মসজিদের জায়গার স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের পদক্ষেপ নিলে এলাকাবাসী তা মানবেন না এবং এতে আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানান, বিদ্যালয়ের সম্পদ রক্ষার্থে বিপরীত দিকে সরকারি খাসজমি ব্যবহার করা হোক। এসময় সড়কটি ৩ ফুট সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে রামভদ্রপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা