অনলাইন ডেস্ক :
সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবীণ মুহাদ্দিস আল্লামা আব্দুল কাইউম আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৮ মে) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
জানা যায়, আল্লামা আব্দুল কাইউম (রহ.) প্রাচীনতম দ্বীনি দরসগাহ মুন্সিবাজার মাদরাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন। উনার বাড়ি লক্ষিরার চকি গ্রামে। এজন্য হুজুরকে সবাই লক্ষিরার চকি হুজুর বলে চিনতেন।
তিনি হজরত শায়খে মামরখানী (র:)-এর জামাতা ছিলেন। আজ বাদ আসর বিকাল সাড়ে ৫টার সময় মুন্সী বাজার মাদরাসা মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তায়ালা হজরতকে জান্নাতে আলা মাক্বাম দান করুক এবং পরিবারের সদস্যদের সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুক।