মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ধান মহালে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান। আজ বুধবার (৭ মে) তিনি ওই অভিযান পরিচালনা করেন।
হঠাৎ তিনি ধান মহালে গিয়ে দেখেন ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে মণ ধরে দাম হিসাব করা হচ্ছে। এর আগে ব্যবসায়ীদের সাথে মিটিং করে ৪০ কেজিতে মণ ধরার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন এবং ব্যবসায়ীরাও তাতে সম্মতি দিয়েছিলেন।
আজ পূর্ব নির্ধারিত নিয়ম ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থলে গিয়ে তিনি এর সত্যতা পেয়েছেন। জানা যায়, ধান কেনার ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ ভাব লক্ষ্য করা যায়। এ ব্যাপারে তিনি তাদের সতর্ক করেন। এছাড়া চাষি ও ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হবে বলেও জানান। চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অটোচালকের মাধ্যমে ধান না পাঠিয়ে নিজে ধান মহলে এসে ধান বিক্রি করবেন। এসময় সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তাও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে অনুরোধ জানানো হয়।
এসময় হালুয়াঘাট থানা পুলিশ উনার সাথে উপস্থিত ছিলেন।