অনলাইন ডেস্ক :
ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ থানার ওসিকে বদলি করা হয়েছে। ৫ মে ও এর আগে এসব বদলির আদেশ হয়।
জানা যায়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্য, জুয়ার বোর্ড থেকে টাকা আদায় ও দালালদের সঙ্গে সখ্য থাকাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাদের বদলির আদেশ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগেরদিন দুই ওসির বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়।