মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অসহায় প্যারালাইজড ঘরে পরা শ্রমিক আলাউদ্দিনের পাশে দাঁড়ালেন ব্যবসায়ীরা। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে দৈনিক বাংলাদেশ নিউজে ‘১০ বছর ধরে বিছানায় পরা শ্রমিক আলাউদ্দিন, একটু খোঁজ খবর নিলে ভাল হয়’ শিরোনামে সম্পাদকীয় ও Abdul Mannan ফেইসবুক আইডি থেকে আলাউদ্দিনকে নিয়ে একটি ভিডিও প্রকাশ হলে বিষয়টি কিছু ব্যবসায়ীর নজরে পড়ে।
পরে আজ সোমবার (৫ মে) একটি মশারী ও সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আলাউদ্দিনের পাশে দাঁড়ান তারা। তারা আলাউদ্দিনকে একটি মশারী, চিড়া, গুড়, সবরি কলা, রুটি, মিষ্টি, সাবান ও টিস্যু কিনে দেন। এগুলো বাদ ইশা আলাউদ্দিনের ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।
এসময় এ প্রতিবেদকের সাথে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, হাফেজ মাহদী হাসান, উনার বড় ভাই প্রমুখ উপস্থিত ছিলেন।