মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার (৫ মে)
বাদ মাগরিব বাতিকুড়া দারুস সালাম মাদরাসা হলরুমে ফুলপুর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।
মাওলানা শফিকুল ইসলামকে সভাপতি, হাফেজ হেলাল উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, মাওলানা আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক ও মাওলানা আবুল খায়েরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, সাধারণ সম্পাদক মুফতী আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আবু নাঈম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বওলা, বালিয়া, রূপসী ও রহিমগঞ্জ ইউনিয়নেরও কমিটি গঠন করা হয়েছে।
বওলা ইউনিয়নে মাওলানা আব্দুল মালেককে সভাপতি, মাওলানা বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক ও আবু তাহেরকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। বালিয়া ইউনিয়নে সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে এম আমানুল্লাহকে। রূপসী ইউনিয়নে সভাপতি ডা. ফখরুদ্দীন, সিনিয়র সহসভাপতি মাওলানা হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে মাস্টার আলী আহসান পলাশকে।
রহিমগঞ্জ ইউনিয়নে সভাপতি ঘোষণা করা হয়েছে বাশুয়া কবিরপুর মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল করিমকে। আর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে হাফেজ আব্দুস সালামকে। এসব কমিটি করার সময় বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল কাসেম, হাফেজ আজীমুদ্দীন, বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান, মাওলানা ক্বারী মুখলেসুর রহমান, মাওলানা হিফজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরও আগে ৫ এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন (রহ.)-এর খলিফা সালের সাথী পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালীকে সভাপতি, মাওলানা আবুল কাসেমকে সিনিয়র সহসভাপতি, মাওলানা শামছুল হককে সাধারণ সম্পাদক ও মাওলানা উমর ফারুককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ফুলপুর পৌরসভাসহ অন্যান্য ইউনিয়ন কমিটিও প্রক্রিয়াধীন রয়েছে।