• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে খোলা ড্রেন থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, পরিবেশ দূষণ

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে খোলা ড্রেন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসাবাড়ির টয়লেটের মল ড্রেনে গড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। বর্ষাকালে তা আরও ব্যাপক আকার ধারণ করে। ড্রেন উপচে পথেঘাটে এমনকি পায়ের সাথে বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।

আরেকটি বিষয় হলো যে, এসব ড্রেন থেকে শুধু যে দুর্গন্ধ ছড়াচ্ছে তা নয় বরং ওখানে মশা মাছি উৎপাদিত হচ্ছে। আজ রবিবার (৪ মে) সকালে ফুলপুর পৌরসভার চরপাড়া মোড়ে খাদ্য গুদাম এলাকা পরিদর্শনে গেলে বঙ্গবন্ধু রোডে সাবেক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম কমান্ডারের বাসার সামনে উদ্দীপন উদ্যোক্তা কেন্দ্রের প্রবেশপথে এ দৃশ্য নজরে পড়ে। এছাড়া পৌরসভার আরও বিভিন্ন খোলা ড্রেনে এরকম দৃশ্য দেখা যায়। এসব ড্রেন যেন মশা মাছি উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এসব কারখানায় অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দিতে হবে। কেননা, এগুলো থেকে উৎপাদিত মশা-মাছি বাসাবাড়িতে উড়ে গিয়ে খাবারদাবারের উপর বসে রোগ জীবাণু ছড়ায়।
এ থেকে রক্ষা পেতে বা নাগরিকদেরকে এসব অস্বাস্থ্যকর পরিবেশ থেকে উদ্ধার করতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ড্রেনে ঢাকনা দেওয়া, ড্রেনেজ ব্যবস্থা উন্নত না থাকলে উন্নত করাসহ পানি প্রবাহ চালু না থাকলে চালু করতে হবে। কদিন পর পর এসব জায়গায় মশা নিধন ওষুধ স্প্রে করতে হবে।
আশা করি একটি আদর্শ পৌরসভা থেকে নাগরিকরা যেসব সেবা পেয়ে থাকেন তা ফুলপুর পৌরবাসী পাবেন। এ ব্যাপারে পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা