• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

নারী বিষয়ক কুরআন বিরোধী সংস্কার বাতিলসহ সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতের ১২ দফা ঘোষণা

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :

নারী বিষয়ক কুরআন বিরোধী সংস্কারসহ হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ দফা দাবি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ মে) শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক এ ঘোষণাপত্র পাঠ করেন। যা সংক্ষেপে –

১. নারী বিষয়ক কুরআন বিরোধী সংস্কার বাতিল করতে হবে।

২. সংবিধানে বহুত্ববাদ ধারা বাতিল করতে হবে। সমকামী বন্ধ করতে হবে।

৩. শাপলা চত্বরের গণহত্যা ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার করতে হবে।

৪. আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা দিয়ে উহা বাতিল করতে হবে ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করতে হবে।

৫. আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কটুক্তির কারণে ‘সর্বোচ্চ শাস্তি ফাঁসি’ আইন করতে হবে।

৬. চিন্ময় দাসের জামিন প্রত্যাহার করতে হবে।

৭. নিরপরাধী আলেম উলামার বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে।

৮. গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে আরও বজ্রকণ্ঠ হতে হবে এবং ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে।

এছাড়া সর্বশেষ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দাবিসহ মোট ১২ দফা দাবি ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বক্তারা বলেন, এসব দাবি পূরণ না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

এর আগে বক্তব্য রাখেন, মুফতী আরশাদ রহমানী, আল্লামা মামুনুল হক, হাফেজ হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মানসুরুল ইসলাম আফেন্দি, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আনাস, মুফতী জসিমউদদীন, মাওলানা সালাহ উদ্দিন নানূপুরী, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা