• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরের আনিস বেগ আর নেই, জানাজা বাদ আসর

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামের কৃতি সন্তান আনিস বেগ (৫৬) আর নেই। তিনি আজ শুক্রবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আনিস বেগ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। আজ হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ময়মনসিংহের ভাড়া বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আনিস বেগ আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ইউনিয়ন পর্যায়ে একজন বড় নেতা ছিলেন। একসময় উপজেলা আওয়ামী লীগেরও কোন এক পদে ছিলেন। দুইবার তিনি বলিয়া ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। পাস করেননি তবে একবার খুব কাছাকাছি ভোট পেয়েছিলেন। দরবার বুঝতেন। দরবার শালিস করতেন। সামাজিক মানুষ ছিলেন।

এই মানুষটির সাথে এ প্রতিবেদকের পরিচয় ছিল। একবার উনার প্রতিবেশী আবুল কাসেমের ছেলে বাসের হেলপার হৃদয় ঢাকায় মারা গেলে নিউজ করার জন্য উনার নিকট তথ্য চাওয়া হয়েছিল। তিনি এত সুন্দরভাবে তথ্য দিয়েছিলেন যা মুগ্ধ হবার মত। একটুও বিরক্ত হননি। উনার সাথে মেসেঞ্জারে আমার অনেক কথা হয়েছে। আমরা ছোট মানুষ থাকলেও অনেক সম্মান দিয়ে তিনি কথা বলতেন। কেউ কেউ আছেন যারা বয়সে আমাদের ছোট হলেও সাংবাদিক হিসেবে তথ্য জানতে চাওয়ায় আমাদেরকে ‘তুমি’ বলে সম্বোধন করতেন। কিন্তু আনিস বেগ তা করেননি। তিনি সম্মান করতেন।
তিনি এত সুন্দর ও অমায়িক ব্যবহার করতেন যা কখনো ভুলার মত নয়। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ উনার মৃত্যু সংবাদসহ ছবি ভেসে ওঠে। পরে খবর নিতে উনার মোবাইলে ফোন দিলে উনার ছেলে তা রিসিভ করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বাদ আসর তাদের গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা উনাদেরকে এ শোক সইবার তাওফীক দান করুক। পাশাপাশি সবাই যেন নামাজ, তিলাওয়াত ও সদকায়ে জারিয়ার মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা