আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
গাবরাখালী পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন পরিদর্শন
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৫
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের হালুয়াঘাটে গাবরাখালী পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। এছাড়া কাতলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও।

আজ বৃহস্পতিবার (১ মে) উপজেলার গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে টি.আর/কাবিখা প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় উনার সাথে উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, স্থানীয় ইউ.পি. সদস্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারি প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.