• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে নানা দাবিতে আন্তর্জাতিক মে দিবস পালিত

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে নানা দাবিতে আন্তর্জাতিক মে দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন, ফুলপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল,  ফুলপুর রিকশা শ্রমিক সমাজ কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, কার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক,

ফুলপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়ন ও ফুলপুর উপজেলা থ্রী হুইলার মটর শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমবেত হয়। পরে ফুলপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায়

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন। এছাড়া বন্ধ কল কারখানা চালুকরণ, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধকরণ, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা, শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করাসহ সরকারের নিকট তারা বিভিন্ন দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা