মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) উপজেলার পয়ারী ইউনিয়নের নাহিন ইট ভাটাকে এ জরিমানা করা হয়।

জানা যায়, নাহিন ইটভাটা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ওই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

এসময় ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।