• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ নিউজে সংবাদ প্রকাশের পর দুই সড়কের মাঝখান থেকে সরিয়ে দেওয়া হলো দোকান

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুরে ‘দুই সড়কের মাঝখানে দোকান ঝুঁকিপূর্ণ’ শিরোনামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ‘দৈনিক বাংলাদেশ নিউজ’-এ সংবাদ প্রকাশিত ও ‘Abdul Mannan’ নামীয় একটি ফেইসবুক আইডি থেকে ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর একই দিন বিকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন মোটরসাইকেলওয়ালাসহ বেশ কয়েকজন মহাসড়কে বাইক দাঁড় করিয়ে বা দাঁড়িয়ে থেকে মুচির নিকট থেকে জুতা মেরামত করাচ্ছিলেন।

 

এসময় বাস-ট্রাক, ছোটখাটো গাড়ি ও জনচলাচলে বিঘ্ন ঘটছিল। পরে ওখানের দোকানদারদের সবাইকে ডেকে সমবেত করে ‘দুই সড়কের মাঝখানে দোকান বসানো ঝুঁকিপূর্ণ’ বিষয়টি বুঝিয়ে বললে তারা অন্যত্র বসার একটু জায়গা দাবি করে তাদের দোকান আজই সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে নিরাপদ জায়গায় বসার ব্যবস্থা করে দেন।
এসময় ফুলপুর ভূমি অফিসের অফিস সহকারী নাজমুল কবির, সাংবাদিক মো. আব্দুল মান্নান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, পথচারীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে বা সড়কে দোকান বসিয়ে যানজটের সৃষ্টি যাতে না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা