• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

মহেশখালীতে আম গাছ থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

কক্সবাজারের মহেশখালীতে আম গাছ থেকে পড়ে আবু রায়হান (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে। আবু রায়হান ওই এলাকার মকবুল আহমাদের পুত্র ও স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, আবু রায়হান শনিবার সকালে নিজ বাড়ির আম গাছে আম পাড়তে উঠে। গাছে উঠে আম পাড়ার সময় গাছের ডাল ভেঙ্গে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা