মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাদ যুহর শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত ফুলপুর-তারাকান্দার সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি শেখ রওনক আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মিনারুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মিনারুল ইসলাম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ তাওহীদ ইসলাম শাহীন।
এসময় ইসলামী আন্দোলন নেতা মাওলানা এ কে এম জালাল উদ্দিন, মুফতী নজরুল ইসলাম, মাস্টার রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।