আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে আরাফাত জামে মসজিদের কমিটি গঠন বিষয়ে প্রাথমিক আলোচনা
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটের ৮নং নড়াইল ইউনিয়নে মধ্য নড়াইল আরাফাত জামে মসজিদের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিন ধরে মসজিদের কমিটি না থাকায় এলাকাবাসীর তাকাজায় হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমানের আহ্বানে আজ শনিবার (২৬ এপ্রিল) বাদ ইশা মসজিদে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে তাবলীগ জামাতের স্থানীয় জিম্মাদার মো. আমজাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. আব্দুল মান্নান, হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, ইমাম ক্বারী আব্দুল হালিম, কেরামত আলী, রিয়াজ উদ্দিন, হাসান আলী, রুস্তম আলী, ইউনুস আলী, মানিক, রিপন, আমির উদ্দিন, আহমদ আলী প্রমুখ।

সভায় আগামী শনিবার (৩ মে) বাদ মাগরিব কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মসজিদের মহল্লার সীমানা নির্ধারণ, মুসল্লী জরিপ করতে তথ্য সংগ্রহের জন্য কয়েকজনকে দায়িত্ব প্রদান, কমিটির পদ ও সদস্য সংখ্যার পরিমাণ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.