আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
জুমার নামাজে খুতবা দিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
অনলাইন ডেস্ক :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা দিয়েছেন। উপজেলার দক্ষিণ সোহাগদল ইউনিয়নের একতা হাট জামে মসজিদে শুক্রবার (২৫ এপ্রিল) তিনি খুতবা দেন।
একজন ইউএনও খুতবা দিতে পারেন এটা যেন আশ্চর্য সংবাদ। যে কারণে মানুষ অবাক হচ্ছিলেন ইউএনওর সুন্দর সাবলীল তিলাওয়াত ও খুতবা পাঠ শুনে। মুহূর্তে এ সংবাদটি ভাইরাল হয়ে যায়।
ইউএনও বলতে আমরা বুঝি জেনারেল শিক্ষিত। শার্ট প্যান্ট পরা কোন ভদ্রলোক। কিন্তু না, এখন এর ব্যতিক্রম হচ্ছে। হাফেজ আলেম, পাঞ্জাবি পায়জামা পরা মানুষ ইউএনও হচ্ছেন। যদিও আলেমরা ইউএনও হতে পারেন তা সাধারণ মানুষের মধ্যে এখনো অজানা।
সম্প্রতি মাদরাসা শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিসিএসে অংশ গ্রহণের সুযোগ দেওয়ায় আলেম ইউএনও পাচ্ছেন দেশবাসী। যারা শুধু সরকারি অফিস পরিচালনা নয় বরং মসজিদে ইমামতি করে মসজিদও পরিচালনা করতে পারেন। বয়ান করতে পারেন। পোশাক পরিচ্ছদেও নিখাঁদ আল্লাহওয়ালা, বুজুর্গের ছাপ বহন করছেন তারা। তাদের হাতে সরকারি কোষাগার নিরাপদ। তারা অফিস থেকে ঘুষকে বিদায় জানাচ্ছেন। আইন ও বিচার ব্যবস্থায় আনছেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও পক্ষপাতমুক্ততা।
এরকম ইউএনও আল্লাহ তায়ালা আমাদের প্রতিটি উপজেলায় দান করুক। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে এমপি মন্ত্রীরাও এরকম পোশাক আশাকের ও যোগ্যতা সম্পন্ন আল্লাহওয়ালা হন সে বিষয়েও আশা করি সচেতন ভোটাররা খেয়াল রাখবেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.