মো. আব্দুল মান্নান :
ফিলিস্তিন ও ভারতে গণহারে মুসলিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে সরকারের নিকট নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার ও বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় ফুলপুর উপজেলা শাখার হেফাজত নেতৃবৃন্দের আহ্বানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

মিছিলটি ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে গোল চত্বর পর্যন্ত যায়। পরে গোল চত্বর থেকে ফিরে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে সমবেত হয় এবং এতে ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হেফাজত নেতা হাফেজ মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে ও হেফাজত নেতা মাহমুদুর রহমান মানিক ও মাওলানা নাঈমুদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, শেরপুর রোডের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিন ও ভারতে নির্মমভাবে গণহারে আমাদের মুসলমান ভাইবোনদেরকে হত্যা করা হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, আমাদেরকে এখন জিহাদের প্রস্তুতি নিতে হবে। এজন্য আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক যাতে আমরা দীন ও দেশের স্বার্থে লড়তে পারি।

এছাড়া আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আবুল কাসেম, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, মার্কাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহদী হাসান, দিউ আল ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মুফতী ইখলাস উদ্দিন, গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আমির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা কেফায়াতুল্লাহ, সরকারি কলেজ মসজিদের ইমাম ও মাদরাসাতুস সুফফার মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, মাদরাসাতুস সুন্নাহর পরিচালক হাফেজ মাওলানা আবুল বাশার, ছনকান্দা বাজার জামে মসজিদ মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ হেলাল উদ্দিন, বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী হাবিবুর রহমান, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মাসুক, দারুল হিকমা মডেল মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা নোমান আহমাদ, সাহাপুর মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আদনান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা হিফজুর রহমান, হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, হাফেজ মাওলানা শাব্বির আহমাদ, ইসলামী আন্দোলনের ছাত্র নেতা হাফেজ মুস্তাক্বীম আল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।