মো. আব্দুল মান্নান :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মা’হাদুল কুরআন, বাংলাদেশ -এর পরিচালক হাফেজ আবদুল হক দামাত বারাকাতুহুমের ময়মনসিংহ সফর করা হয়েছে। এ উপলক্ষে তিনি ময়মনসিংহের ফুলপুর হালুয়াঘাটসহ বিভিন্ন মাদরাসায় মাশক করিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উনার এ সফর অনুষ্ঠিত হয়। জানা যায়, হাফেজ আবদুল হক হালুয়াঘাটের ভাট্টা মাদরাসায়, ফুলপুর আমুয়াকান্দা বাজার বড় মসজিদ মাদ্রাসায় ও কলেজ রোডে মাদরাসাতুস সুফফাসহ বিভিন্ন মাদরাসায় আজ তিনি মাশক করিয়েছেন। এসময় স্থানীয় উলামায়ে ইসলাম উপস্থিত ছিলেন।