আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় কবির বিন সামাদকে হুমকি দেওয়ায় চেয়ারম্যান আব্দুর রউফের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
অনলাইন ডেস্ক :
সাতক্ষীরায় ইসলামী বক্তা কবির বিন সামাদকে হুমকি দাতা চেয়ারম্যান আব্দুর রউফকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় উলামায়ে কেরাম।
একই সাথে তারা ওই চেয়ারম্যানের সম্পদের হিসাব নেওয়ার জন্য দুদকের নিকট দাবি জানান। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাতক্ষীরায় এক মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্যে তারা এ আল্টিমেটাম দেন।
পাশাপাশি বক্তারা আরও বলেন, যদি ওই চেয়ারম্যানের বিচার না হয় তাহলে সমস্ত মসজিদে নামাজ পড়ানো বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল কবির বিন সামাদ একটি মাহফিলে বয়ান করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ তাকে ঠেকানো জাতীয় একটি প্রশ্ন করেন। পরে ওই প্রশ্নের উত্তর দেওয়াকে কেন্দ্র করে মাহফিলের মঞ্চেই বক্তাকে গালিগালাজ, অপমানজনক ভাষা ও ঔদ্ধত্যমূলক আচরণ করা হয়।
পরে বক্তা কোন কথা না বলে মঞ্চ থেকে নেমে যান। এ ঘটনাকে কেন্দ্র করে আজ উলামায়ে কেরামের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারা ওই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.