• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

সাতক্ষীরায় কবির বিন সামাদকে হুমকি দেওয়ায় চেয়ারম্যান আব্দুর রউফের বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরায় ইসলামী বক্তা কবির বিন সামাদকে হুমকি দাতা  চেয়ারম্যান আব্দুর রউফকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় উলামায়ে কেরাম।

একই সাথে তারা ওই চেয়ারম্যানের সম্পদের হিসাব নেওয়ার জন্য দুদকের নিকট দাবি জানান। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাতক্ষীরায় এক মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্যে তারা এ আল্টিমেটাম দেন।

পাশাপাশি বক্তারা আরও বলেন, যদি ওই চেয়ারম্যানের বিচার না হয় তাহলে সমস্ত মসজিদে নামাজ পড়ানো বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল কবির বিন সামাদ একটি মাহফিলে বয়ান করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ তাকে ঠেকানো জাতীয়  একটি প্রশ্ন করেন। পরে ওই প্রশ্নের উত্তর দেওয়াকে কেন্দ্র করে মাহফিলের মঞ্চেই বক্তাকে গালিগালাজ, অপমানজনক ভাষা ও ঔদ্ধত্যমূলক আচরণ করা হয়।

পরে বক্তা কোন কথা না বলে মঞ্চ থেকে নেমে যান। এ ঘটনাকে কেন্দ্র করে আজ উলামায়ে কেরামের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারা ওই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা