মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের নির্দেশক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দালালদেরকে ১৫ দিন থেকে ২ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া চরপাড়ার ৩টি ফার্মেসিকে অবৈধ ঔষধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অভিযান চলমান আছে এবং থাকবে।