অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের হালুয়াঘাটে ৭০ টাকা দামের চর্ম রোগের ‘ট্রাইজন’ নামে একটি ইনজেকশন ৪০০ টাকা করে নিচ্ছেন আনিসুর রহমান নামে এক ডাক্তার। দুর্নীতিবাজ ওই ডাক্তার উপজেলার শাকুয়াই উপ স্বাস্থ্য কেন্দ্রে (ভাট্টা বাজার) বসেন। গত ৪-৫ মাস ধরে ভাট্টা হাসপাতালে যোগদান করেন তিনি। এর পর থেকেই এই কাম করে যাচ্ছেন তিনি।
জানা যায়, সম্প্রতি প্রায় সব জায়গাতেই চর্মরোগের বিস্তৃতি ঘটেছে। এই সুবাদে ডা. আনিস পুরাপুরি কসাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন। দুঃখজনক হলেও সত্য যে, তিনি ৭০ টাকা মূল্যের ট্রাইজন ইনজেকশন রোগীদের নিকট থেকে ৪০০ টাকা করে নিচ্ছেন। বিষয়টি আঁচ করতে পারেন ভাট্টা বাজারে প্রায় ২১ বছর ধরে ওষুধ বিক্রি করনেওয়ালা এক মানবিক ব্যক্তি। পরে তিনি ডা. আনিসুর রহমানের নিকট জানতে চাইলে ডাক্তার আনিস তা স্বীকার করে বলেন, আমি অনেককে মাগনাও দেই আর অনেকে তাকে যাইস্যাই ৪০০ টাকা করে দিয়ে যায় দিয়ে যায় বলে জানান। প্রতিনিয়ত ভাট্টা বাজারে এ ধরনের জুলুম চলতে থাকলেও দেখার যেন কেউ নেই।
জানা যায়, শুধু ভাট্টা নয় বরং আশপাশের কয়েক ইউনিয়নের লোকজন এ হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসেন। সাধারণ মানুষ আশ্চর্যবোধ করছিলেন যে, একজন ডাক্তার হাসপাতালে বসে কি করে ৭০ টাকার ইনজেকশন ৪০০ টাকা রাখেন? এ পর্যন্ত না জানি কতজনের নিকট থেকে এভাবে টাকা হাতিয়ে নিয়েছেন? তারা বিষয়টি দেখার জন্য হালুয়াঘাট উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও হাসপাতাল প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।