• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৬৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) উপজেলার বওলা বাজারে অবৈধ এবং অস্বাস্থ্যকর বেকারিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও বাজারের বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে আরও ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক তার সাথে ছিলেন।

অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী ও ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা