• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

পর্ণোগ্রাফি মামলায় প্রতারক সোবেদ আলী রাজা গ্রেফতার

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

ডিসি পদায়নের নামে তিন কোটি টাকার ভুয়া চেক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে জালিয়াত চক্রের অন্যতম মাফিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের ছবির সাথে অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুকে অপপ্রচার ও প্রতারণার দায়ে দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ (২০ এপ্রিল) ময়মনসিংহের জেলা পরিষদের সামনে থেকে গোয়েন্দা সংস্থার (ডিবি) তাকে আটক করে। আটককৃত মির্জা সোবেদ আলী রাজা’র বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ সারাদেশে ডজনখানেক মামলা রয়েছে। তবে তাকে একটি পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছন ময়মনসিংহের ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম।
জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক রেজাউল করিম রেজা এবং সাংবাদিক মনসুর আলম মুন্না’র ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই চক্রের প্রধান মির্জা সোবেদ আলী রাজা, শহীদুল ইসলামসহ কয়েকজন প্রতারক। ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়ে। এরপর থেকে সোবেদ আলী রাজাকে গ্রেফতার করতে হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ।
সোবেদ আলী রাজাসহ একাধিক ব্যক্তি মিলে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও পত্রিকাটির শীর্ষ সাংবাদিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না ও রেজাউল করিম রেজার বিরুদ্ধে বিভিন্নভাবে ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী, মদ’সহ একাধিক অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন আইডি থেকে অপপ্রচার করা থেকে ক্ষান্ত না হয়ে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলে বলে প্রতিষ্ঠানটির সম্মান ক্ষুন্ন করতে উঠেপড়ে লাগে। এসবের উপর ভিত্তি করে সাংবাদিক রেজাউল করিম রেজা বাদি হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি পর্ণোগ্রাফি আইনের ধারায় মামলা দায়ের করেন। ওই ( নং-২৩, ৮ এপ্রিল ২০২৫)  মামলায় প্রতারক চক্রের অন্যতম মাফিয়া মির্জা সোবেদ আলী রাজাসহ ৬ জনকে আসামি করা হয়। জানা যায়, প্রতারক  সোবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে। বর্তমানে ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকায় বসবাস করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান জানান, পর্ণোগ্রাফি আইনে মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এই আসামি দীর্ঘদিন ধরে সাংবাদিক ও প্রশাসনকে নিয়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে আসছিল। সোমবার (২১ এপ্রিল) তাকে আদালতে তোলা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা